পর্ষদ সভার সময় পাল্টালো পাওয়ার গ্রিড
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার সময় পরিবর্তন করেছে। পরিবর্তিত সময় অনুযায়ী, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে একই দিনের বিকাল ৪টায় পর্ষদ সভা হওয়ার কথা ছিলো।
আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিড শেয়ার প্রতি ১ টাকা ৪৬ পয়সা আয় করেছিলো।
অর্থসংবাদ/এমআই