ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬১টি কোম্পানির মোট ২২ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি পাওয়ার গ্রীডের ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে।


লেনদেনের দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪০ লাখ ২৭ হাজার ও তৃতীয় স্থানে সোনালী পেপারের ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটার ১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার, এপেক্স ফুটওয়্যারের ১ কোটি ৩ লাখ ৩৬ হাজার, ফাইন ফুডসের ৯০ লাখ ৩৬ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৭২ লাখ ২৫ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৫০ হাজার এবং হামিদ ফেব্রিক্স লিমিটেডের ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন