প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক লিমিটেড দেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ৭৫ হাজার (পঁচাত্তর হাজার) কম্বল প্রদান করেছে।
শুক্রবার (১০নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের কম্বল হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন।