Ortho Songbad আর্কাইভ

ডেঙ্গুতে এগারো দিনে ১১৮ মৃত্যু

ডেঙ্গুতে এগারো দিনে ১১৮ মৃত্যু
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১১ দিনে রোগটিতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি মাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯০৯ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ জনে।

শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে ঢাকার ৩১৫ এবং ঢাকার বাইরে ১ হাজার ২৬ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৮৪ জনে। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮২ হাজার ২৪৫ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ৩৭৩ জন।

অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ৩৫৯ জন। আর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৭৬৯ জন। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন। আর এ সময় ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু ৩৪২ জনের। জুলাইয়ে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার