Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫ কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১২ নভেম্বর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাইয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৩২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ের্স্টান মেরিন।

রোববার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস, আফতাব অটো, নাভানা সিএনজি, ইউনিয়ন ক্যাপিটাল, লিগ্যাসি ফুটওয়্যার, জেনারেশন নেক্সট ফ্যাশনস এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার