Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ১৫৬ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ১৫৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৬৫ কোটি টাকার বেশি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (১৩ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৫ এবং ডিএস-৩০ সূচক সমান ৪ দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৭ ও ২১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।


এই সময়ের মধ্যে মোট ১৬৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।


এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮০টির, কমেছে ৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১১৯টি কোম্পানির শেয়ার দর।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার