Ortho Songbad আর্কাইভ

লাভেলোর এজিএমের তারিখ পরিবর্তন

লাভেলোর এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এর আগে কোম্পানিটির এজিএম ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ায় সিদ্ধান্ত জানিয়েছিলো। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়।


এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার