Ortho Songbad আর্কাইভ

এটিসি শরিয়াহ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এটিসি শরিয়াহ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত  দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ২৪ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৯৭ পয়সা। একই সময়ে ক্রয়-মূল্যে প্রতি ইউনিটের এনএভি ছিল ১১ টাকা ৮১ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার