Ortho Songbad আর্কাইভ

যৌথ উদ্যোগে কোম্পানি গঠন করবে এসিআই

যৌথ উদ্যোগে কোম্পানি গঠন করবে এসিআই

ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সাথে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি ইংল্যান্ডের আইনে পরিচালিত হবে এবং উৎপাদিত বিস্কুট বিশ্বব্যাপী পৌঁছাবে। প্রস্তাবিত কোম্পানিটির নাম হবে ‘প্লাডিস বাংলাদেশ লিমিটেড।’


প্রস্তাবিত কোম্পানিটিতে এসিআই ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। আগামী ২ বছরের মধ্যে প্রাস্তাবিত কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার ধারণ করবে এসিআই।


উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও অন্যান্য শর্তসাপেক্ষে নতুন কোম্পানি গঠন করতে পারবে এসিআই।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার