Ortho Songbad আর্কাইভ

মনোস্পুল পেপারের সর্বোচ্চ দরপতন

মনোস্পুল পেপারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পনি লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১৪ নভেম্বর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৬ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ০৮ শতাংশ কমেছে।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। আর ৬ দশমিক ৯৪ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ডাইং।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সি ফুড, প্যাসিফিক ডেনিমস, ইউনিক হোটেল, মুন্নু এগ্রো, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্টার্ন ইন্স্যুরেন্স এবং ক্রাউন সিমেন্ট পিএলসি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার