Ortho Songbad আর্কাইভ

সিএডব্লিউয়ের সিইও’র সাথে আইসিএবির সভাপতির সাক্ষাৎ

সিএডব্লিউয়ের সিইও’র সাথে আইসিএবির সভাপতির সাক্ষাৎ
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ওয়ার্ল্ডওয়াইডের (সিএডব্লিউ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মার্কেটিং ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বা আইসিএবির সভাপতি মো. মনিরুজ্জামান এফসিএ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় সিএডব্লিউয়ের সিইও’র সাথে তিনি সাক্ষাৎ করেন। এ সময় আইসিএবির চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ওয়ার্ল্ডওয়াইডের সদস্য। এ সময় উভয় প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার