Ortho Songbad আর্কাইভ

তমিজউদ্দিন টেক্সটাইলে কোম্পানি সচিব নিয়োগ

তমিজউদ্দিন টেক্সটাইলে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসিতে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নতুন কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারুল ইসলাম। তিনি বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে স্থলাভিষিক্ত হবেন।

গতকাল ২০ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার