Ortho Songbad আর্কাইভ

শমরিতা হসপিটালের সর্বোচ্চ দরপতন

শমরিতা হসপিটালের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে ৯৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২১ নভেম্বর) শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এপেক্স ফুডসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি, নর্দান ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার