Ortho Songbad আর্কাইভ

সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

মঙ্গলবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে ০১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ০৩ পয়সা লোকসান হয়েছিল।

সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সায়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার