Ortho Songbad আর্কাইভ

নাহি অ্যালুমিনিয়ামের ক্রেডিট রেটিং নির্ণয়

নাহি অ্যালুমিনিয়ামের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয় সম্পন্ন হয়েছে।

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। নাহি অ্যালুমিনিয়ামের দীর্ঘমেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদে এসটি-৩ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার