সামিটের ৩ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

সামিটের ৩ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হয়েছে।


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গতকাল (২২ নভেম্বর) উৎপাদন শুরু করেছে আলোচিত তিন বিদ্যুৎকেন্দ্র। কাল থেকেই বিআরইবিকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।


সামিট পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুসারে, আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়। এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে।


উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে পাওয়ার প্ল্যান্ট তিনটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন