অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের

অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের
কাঁচামরিচের দাম কিছুতেই কমছে না। বরং দু'একদিনের মধ্যে আরও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অর্থাৎ এক কেজি কাঁচামরিচের দাম পড়ছে ৩২০ টাকা।

অবশ্য আধা কেজি বা এক কেজি নিলে দাম কিছুটা কম পড়ছে। ভালোমানের আধা কেজি কাঁচামরিচ ১৫০ টাকা এবং এক কেজি ৩০০ টাকায় বিক্রি করছেন কিছু কিছু ব্যবসায়ী।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

কাঁচামরিচের দাম বাড়ার বিষয়ে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বলছেন, বন্যায় কাঁচামরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়। যে কারণে জুলাই মাস থেকেই কাঁচামরিচের দাম চড়া। এখন বৃষ্টি কাঁচামরিচের খেতের আরেক দফা ক্ষতি হয়েছে। যে কারণে দাম নতুন করে বেড়ে গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের কাঁচামরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর নিম্ন মানের (কিছু অংশ পচা অথবা বেশিরভাগ লাল হয়ে যাওয়া) কাঁচামরিচের পোয়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর