Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল হাউজিংয়ের নাম সংশোধনে সম্মতি

ন্যাশনাল হাউজিংয়ের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’ এর পরিবর্তে ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।


আজ রবিবার (২৬ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার