বিদেশে পাঠানোর নামে প্রতারণা: প্রতিষ্ঠান সিলগালা

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: প্রতিষ্ঠান সিলগালা
রাজধানীর মিরপুরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে অভিনব উপায়ে প্রতারণা করা একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা  (এনএসআই) ও র‌্যাব।

সোমবারের অভিযানে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে শাহআলী প্লাজায় অবস্থিত ‘ভিসা গাইড সেন্টার’ নামের ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান  ও ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনসহ চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এনএসআই সূত্র জানায়, ভিসা গাইড সেন্টার অভিনব উপায়ে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও নোটারি পাবলিকসহ বিভিন্ন দপ্তরের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এসব তথ্য পেয়ে এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নজরদারি করে আসছিল।

সোমবার এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং ও র‌্যাব-৩ যৌথভাবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় জালিয়াতির কাগজপত্রসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সিএস আফিস, ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, অফিস কাউন্সিলর আরিফুল ইসলাম ও আইটি বিশেষজ্ঞ সুজন রনিকে আটক করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ