রূপালী ব্যাংকের নাম সংশোধন

রূপালী ব্যাংকের নাম সংশোধন
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নাম সংশোধন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিআরপিডি সার্কুলার লেটার নং-৭৭ মোতাবেক রূপালী ব্যাংক লিমিটেডকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে নতুন নামে ব্যাংকিং কার্যক্রম শুরু করবে ব্যাংকটি।

গত ২২ ফেব্রুয়ারি ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। নামের শেষে পিএলসি যোগ করতে ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোন আবেদন করতে হবে না।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৬ জুলাই ভার্চ্যুয়ালি ব্যাংকের এক বিশেষ সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ব্যাংকের নাম রূপালী ব্যাংক লিমিটেড থেকে রূপালী ব্যাংক পিএলসি এ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি পূজিবাজারে তালিকাভূক্ত হয়।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ