Ortho Songbad আর্কাইভ

এফডিসিতে ফেরদৌসকে সংবর্ধনা

এফডিসিতে ফেরদৌসকে সংবর্ধনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) ১২টার দিকে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।


এ সময় অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, আমাকে এই সম্মান জানানোর সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে আমি অভিভূত। প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।


তিনি আরও বলেন, আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে সামনে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার