Ortho Songbad আর্কাইভ

নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে ইমাম বাটন

নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে ইমাম বাটন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের অনুমতি সাপেক্ষে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিবর্তিত নাম হবে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।’

বিনিয়োগকারীদের অনুমতির জন্য আগামী ২৯ জানুয়ারি কোম্পানিটি এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার