Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) ফাউন্ডেশনের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলম। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও ফাউন্ডেশনের এক্সিকিটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সদস্য মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন এফসিএ, ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাসেম, ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।


এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার