এইচএসসি পূর্ণ সিলেবাসে শুরু ২০২৫ সালে
করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস সমন্বয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়ে আসছিলো। তবে ২০২৫ সালে ফের পূর্ণ সিলেবাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীক্ষার সময় ও নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সব বিষয়, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরের পরীক্ষা হবে।
করোনা মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ার পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানাল বোর্ড।
তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।
এমআই