Ortho Songbad আর্কাইভ

এআইবিএল মুদারাবা বন্ডের মুনাফা ঘোষণা

এআইবিএল মুদারাবা বন্ডের মুনাফা ঘোষণা

আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের জন্য মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।


সম্প্রতি অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।


আজ বন্ডটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার