Ortho Songbad আর্কাইভ

পপুলার ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পপুলার ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (২১ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বছরে ৩টি উৎসব বোনাস, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
বিভাগ: ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে এইচএসসি ও এসএসসিতে বিজ্ঞান বিভাগ।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে ৩টি উৎসব বোনাস, গ্র্যাচুইটি, মুনাফা ভাগ, টিএ/ডিএ, সফল প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ ভাতা, বিদেশ সফর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৩

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার