Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে আ. লীগের নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা

রাজধানীতে আ. লীগের নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা
রাজধানীর ঢাকায় আগামী ১ জানুয়ারি (সোমবার) নির্বাচনী জনসভা ক্ষশতাসীন দল আওয়ামী লীগ।
এদিন বিকেল ৩টায় মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মুল সাইট থেকে

পুজিবাজার