Ortho Songbad আর্কাইভ

সিএনজি গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো

সিএনজি গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ভোলা থেকে ঢাকায় সিএনজি গ্যাস সরবরাহ করবে। এ কারণে কোম্পানিটি গত ২১ ডিসেম্বর একটি চুক্তি সম্পন্ন করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ইন্ট্রাকোর ম্যানেজমেন্ট আগামী ২৭ ডিসেম্বর থেকে সিএনজি স্থান্তরের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।


কোম্পানিটি আশা করছে এই প্রকল্পের মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের নতুন জায়গা বাড়বে। কোম্পানিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করবে এবং রাজস্ব বাড়বে।


মুল সাইট থেকে

পুজিবাজার