Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজার বন্ধ আজ

পুঁজিবাজার বন্ধ আজ

আজ ২৫ ডিসেম্বর (সোমবার) খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এ উপলক্ষ্যে আজ দেশে সরকারী ছুটি। এদিন দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আজ বড়দিন উপলক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের দুই পুঁজিবাজারও বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।


আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার