Ortho Songbad আর্কাইভ

সি পার্লের সর্বোচ্চ দরপতন

সি পার্লের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে ৬৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সি পার্ল বিচের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্ট্যান্ডার্ড সিরাকিসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ১১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী আঁশ লিমিটেড।


মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, ইমাম বাটন, কে অ্যান্ড কিউ, এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার