Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই

দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ৯০ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিএসইতে বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।


মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, ইনট্রাকো রিফুয়েলিং, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড-১, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার