বসুন্ধরায় হচ্ছে বিচারকদের আবাসন প্রকল্প

বসুন্ধরায় হচ্ছে বিচারকদের আবাসন প্রকল্প
বিচার বিভাগীয় কর্মকর্তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জুডিসিয়াল অফির্সাস হাউজিং প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকদের আবাসন ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে।

জানা গেছে, বিচারকদের আবাসন প্রকল্প গ্রহণের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট কুড়িল-পূর্বাচল রাস্তার উত্তরে বিসিএস (প্রশাসন) সার্ভিসের আবাসন প্রকল্প সংলগ্ন ৪২৭২ কাঠা (কম/বেশি) ভূমিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে জুডিসিয়াল অফিসার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের রেজিস্ট্রি চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাস ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং সংগঠনের মহাসচিব, আইন বিচার বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো