Ortho Songbad আর্কাইভ

নির্বাচনে যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি

নির্বাচনে যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি
নতুন বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে উপলক্ষ্যে যান চলাচলের বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার