Ortho Songbad আর্কাইভ

দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দরপতন

দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।


তালিকায় দ্বিতীয় স্থানে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৬ শতাংশ কমেছে।


তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে।


বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার