Ortho Songbad আর্কাইভ

আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন করতে পারি, আজ প্রমাণ হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন করতে পারি, আজ প্রমাণ হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমরা যে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে পারি সেটাই আজকে প্রমাণ হচ্ছে। বিরোধী দল জামায়াত শিবিরের হরতালের পরেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে কাফরুলের ১৩ নম্বর সেক্টরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অবশ্যই সন্তুষ্ট। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, জনগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোনো ধরনের ঝামেলা নেই।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন করার অধিকার সবার আছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, যে কোনো নাগরিক নির্বাচন করতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে তারা প্রার্থী হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের একজনকে চিনি, বাকিদের চিনি না। তাদের সবার জন্য শুভকামনা।

এদিন সকাল ৮টায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হতেই ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার