Ortho Songbad আর্কাইভ

বোনাস শেয়ার বিওতে পাঠিয়েছে আইসিবি

বোনাস শেয়ার বিওতে পাঠিয়েছে আইসিবি

গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।


সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ সোমবার (৮ জানুয়ারি) বিও হিসাবে পাঠিয়েছে।


উল্লেখ্য, আলোচ্য বছরে আইসিবি ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ দশমিক ৫ শতাংশ বোনাস।


কাফি 

মুল সাইট থেকে

পুজিবাজার