Ortho Songbad আর্কাইভ

ইবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ইবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আনন্দ র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদিক্ষণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে সমবেত হয়।

এ সময় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার