অর্থ উপদেষ্টার সঙ্গে বিএমবিএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত হয়। এতে বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান, সদস্য মাহবুব এইচ মজুমদার, নজরুল ইসলাম ও ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পূঁজিবাজারে তারল্য, সুশাসন ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাড়ানো নিয়ে আলোচনা হয়। এছাড়া আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে।