Ortho Songbad আর্কাইভ

সেন্ট্রাল ফার্মার সর্বোচ্চ দরপতন

সেন্ট্রাল ফার্মার সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইতে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ কমেছে।


দরপতনের দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আজ ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।


বৃহস্পতিবার সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- জোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার