Ortho Songbad আর্কাইভ

শেয়ার বেচবে বারাকা পাওয়ারের করপোরেট পরিচালক

শেয়ার বেচবে বারাকা পাওয়ারের করপোরেট পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের করপোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার রয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানটি ৩ লাখ শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার