Ortho Songbad আর্কাইভ

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জনের। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার