Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য চান না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য চান না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো রকমের বৈষম্য চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হোক সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করার কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের চাকরি স্থায়ী করা এবং পেনশন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন।

ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সমন্বয়ের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয় হয়। ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে কলকারখানা। আমি বলছি- ভোকেশন। ভোকেশনের সঙ্গে অ্যাকাডেমিয়ার লিংক বড় বিষয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার