Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ বিতরণ করেছে পাঁচ কোম্পানি

লভ্যাংশ বিতরণ করেছে পাঁচ কোম্পানি

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। এর মধ্যে নগদ ও বোনাস লভ্যাংশ রয়েছে।


কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল লিমিটেড, আর্গন ডেনিমস্‌, দি এক্‌মি ল্যাবরেটরিজ, শমরিতা হসপিটাল এবং রেনেটা লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইভিন্স টেক্সটাইল লিমিটেড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


এর আগের বছর বিনিয়োগকারীদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইভিন্স টেক্সটাইল।


আর্গন ডেনিমস: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আর্গন ডেনিমস।


দি এক্‌মি ল্যাবরেটরিজ: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


এর আগের বছর বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে দি এক্‌মি ল্যাবরেটরিজ।


শমরিতা হসপিটাল: বিনিয়োগকারীদের কাছে বিও অ্যাকাউন্টের মাধ্যমে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।


এর আগের বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে শমরিতা হসপিটাল।


রেনেটা লিমিটেড: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৬২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


এর আগের বছর বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে রেনেটা লিমিটেড।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার