Ortho Songbad আর্কাইভ

সি পার্ল বিচের সর্বোচ্চ দরপতন

সি পার্ল বিচের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ১১১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সি পার্ল বিচের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ৭৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।


বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমারেল্ড অয়েল, সামিট এলায়েন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জি কিউ বলপেন, লিগাসি ফুটওয়ার, জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেড।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার