Ortho Songbad আর্কাইভ

ডরিন পাওয়ারের সর্বোচ্চ দরপতন

ডরিন পাওয়ারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২২৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস্কায়ার নিটের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কেডিএস এক্সেসরিজ।


মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং, শাশা ডেনিমস, শাইনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার, প্রাইম ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার