Ortho Songbad আর্কাইভ

৩০ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে আ. লীগ

৩০ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে আ. লীগ

আগামী ৩০ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ (শনিবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে সেই কথা বলবেন।


আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার আগে বিএনপি একই দিন, অর্থাৎ ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিলের ঘোষণা দেয়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার