Ortho Songbad আর্কাইভ

অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

অ্যালুমিনিয়াম হাউজ ফয়েল উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রাথমিক পর্যায়ে ফয়েল উৎপাদনের একটি লাইন স্থাপন করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোনালী পেপার অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনের একটি মেশিন আমদানি করেছে। এটি কোম্পানির কারখানা প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে। এর দৈনিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৫০০ পিস। বার্ষিক উৎপাদন ক্ষমতা ১২ লাখ ৬০ হাজার পিস।


জানা যায়, এই ফয়েল পেপার রান্না, ফ্রিজিং, খাদ্য মুড়িয়ে রাখা, প্যাকেজিং ইত্যাদিতে ব্যবহৃত হবে। কোম্পানিটি এই পেপার দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বক্সও উৎপাদন এবং বাজারজাত করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার