জিবিবি পাওয়ারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৯২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) জিবিবি পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২ পয়সা বা ৭ দশমিক ৩৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুডস লিমিটেড, কোহিনূর কেমিক্যালস, এমারেল্ড অয়েল, বিডি থাই অ্যালুমিনিয়াম, লিবরা ইনফিউশন, সি পার্ল বিচ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/কাফি