Ortho Songbad আর্কাইভ

জিএসপি ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

জিএসপি ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২০৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (৩১ জানুয়ারি) জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।


বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, ইমাম বাটন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার নিট কম্পোজিট, হামিদ ফেব্রিক্স, স্ট্যান্ডার্ড সিরামিক, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার