Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা

ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন ও লক্ষ্য অর্জনে কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩১ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন।


অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস ও মো. আলতাফ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


আইবিটিআরের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম, মো. জুবায়ের আজম হেলালী ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের বিভিন্ন জোনের আরডিএস ও ইউপিডিএস নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার